,

মাদক উদ্ধার : বাংলাদেশের তদন্ত দল যাচ্ছে কলম্বোতে

news-image

শ্রীলঙ্কায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা তদন্তে সহায়তার জন্য বাংলাদেশ থেকে একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।শ্রীলঙ্কায় মাদক উদ্ধারের ঘটনা নিয়ে রবিবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়; সেখানে এই সিদ্ধান্ত হয়।সভায় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সভাপতিত্ব করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, কাস্টমস এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর দফতরকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবো।’ তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কায় একের পর এক মাদকসহ বাংলাদেশি ধরা পড়াটা উদ্বেগজনক। আমাদের জানতে হবে, কীভাবে এই মাদক শ্রীলঙ্কায় পৌঁছালো এবং এরা (গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি) কাদের হয়ে কাজ করে।’তিনি জানান, ইতোমধ্যে দুই বাংলাদেশিকে সনাক্ত করা হয়েছে। তারা হলেন– বগুড়ার মোহাম্মাদ জামাল উদ্দিন এবং জয়পুরহাটের দেওয়ান রাফিয়ুল ইসলাম।

সভায় থাকা অন্য এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের মধ্যদিয়ে মাদক চোরাচালান হয়, এটি প্রতিষ্ঠিত হলে আমাদের সমস্যা হবে। ইন্টারপোল এবং অন্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমাদের কাজ করতে হবে।’ঢাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা বাহিনী শ্রীলঙ্কায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে সেখানকার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের সঙ্গে কেউ কথা বলে জানতে চায়নি, কলম্বোতে কী হয়েছে এবং কী হচ্ছে।’

অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শ্রীলঙ্কান কর্তৃপক্ষ বাংলাদেশ আন্তঃদেশীয় অপরাধ সংক্রান্ত ফোকাল পয়েন্টে বিষয়টি ঠিক সময়ে জানিয়েছিল। কিন্তু ঢাকা থেকে দেরিতে রেসপন্স করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তবে শ্রীলঙ্কানরা আমাদের কাছে যে তথ্য চেয়েছে, আমরা তা দিয়েছি।’গত ৩১ ডিসেম্বর ২শ’ ৩০ কেজি হেরোইন এবং পাঁচ কেজি কোকেনসহ দুই জন বাংলাদেশিকে কলম্বোর বিখ্যাত হোটেল মাউন্ট লাভিনিয়া থেকে গ্রেফতার করে শ্রীলঙ্কান পুলিশ। এর আগে ১৭ ডিসেম্বর সূর্যমূখী নামে এক বাংলাদেশি তরুণীর কাছ থেকে ৩২ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর