,

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হলেন যারা

news-image

নিউজ ডেস্ক : টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন। অপেক্ষাকৃত নবীনদের নিয়ে সাজানো এই মন্ত্রীসভায় প্রথমবারই নির্বাচনে নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন সাত জন।

রোববার (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।। সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের সামনে নতুন মন্ত্রিসভার বিভিন্ন তথ্য তুলে ধরেন।

সিলেট-১ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন এ কে আব্দুল মোমেন। তাকে দায়িত্ব দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়ের।

পিরোজপুর-১ থেকে নির্বাচিত আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমও প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।

কুড়িগ্রাম-৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাকির হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও নির্বাচিত হয়েছেন প্রথমবার।

বরিশাল-৫ থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছেন জাহিদ ফারুক। তাকে দায়িত্ব দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর।

ময়মনসিংহ-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য কে এম খালিদকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

শরীয়তপুর-২ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা। সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর পরিবর্তে এবারের নির্বাচনে নৌকার টিকিট পান সাবেক ছাত্রলীগ নেতা এনামুল।

চট্টগ্রাম-৯ থেকে প্রথমবারেরমত নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। নতুনদের নিয়ে গড়া প্রধানমন্ত্রীর মন্ত্রীসভায় নওফেলকে দায়িত্ব দেয়া হয়েছে শিক্ষা উপ-মন্ত্রীর।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সদস্যরা শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর