,

সুবর্ণচরে গণধর্ষণ: আরও ৩ জন গ্রেফতার, মামলা ডিবিতে হস্তান্তর

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মধ্য বাগ্যা গ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ১০ জনকে গ্রেফতার হয়েছে। এদিকে রবিবার সন্ধায় মামলাটি তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা সংস্থায় ( ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।

এদিকে গ্রেফতারকৃত ১০ আসামির মধ্যে ৭ জনের প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল ২ নং আমলি আদালতে এজাহারভুক্ত ৭ আসামির প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে রবিবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবমিতা গুহ প্রত্যেক আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ৭ আসামি হলেন ঘটনার মূল ইন্ধনদাতা রুহুল আমিন, হাসান আলী বুলু, সোহেল, স্বপন, বাদশা আালম ওরফে বাসু ওরফে কুড়াইল্যা বাসু, বেচু ও জসিম।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর