,

এক কেজি ওজনের কৈ মাছ!

news-image

নিউজ ডেস্ক : চটচটে কৈ ভাজার কথা শুনলে জিভে জল এসে যায়। পুরনো বড় সাইজের কৈ মাছের দেখা মেলা ভার। কালের গর্ভে হারিয়ে গেছে বলা চলে।

তবে পাক্কা এক কেজি ওজনের একটি কৈ মাছ পাওয়া গেছে বাগেরহাটে। চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার হাটের দিনে কৈ মাছ বিক্রি করতে দেখা গেছে।

হাটে বেশ কিছু বড় কৈ মাছ ওঠে। তবে সবচেয়ে বড়টির ওজন এক কেজি। অন্যগুলো ৩০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের।

তবে কৈগুলো দেশি কৈ নয়; সব চাষের। চাষের হলেও এক কেজি সাইজের কৈ মাছ পাওয়া দুষ্কর।

এ জন্য হাটে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি কৈ মাছ ৪০০ থেকে ৮০০ টাকা দাম হাঁকা হয়।

স্থানীয় মৎস্য শিকারি সাঈদ গাজী জানান, মাঠে একটি ডোবা সেচ দিয়ে এ কৈ মাছ ধরেছেন তিনি। এ বছর বিল, নদী ও খালে প্রচুর কৈ পাওয়া যাচ্ছে। তবে এগুলো বেশিরভাগই হাইব্রিড জাতের।

স্থানীয় মৎস্য কর্মকর্তা আল মামুন জানান, এগুলো থাই প্রজাতির হাইব্রিড কৈ। আকারে এ প্রজাতির কৈ খুবই বড় হয়ে থাকে। এটি একসময় এলাকায় ব্যাপক চাষ করা হতো।

স্থানীয়রা জানান, এতবড় কৈ তারা কখনও দেখেননি। এক কেজির কৈ ভাবাই যায় না। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর