,

৩০ নতুন মুখ মন্ত্রিসভায়!

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা পুরনো নতুনদের মিশেলে হবে বলে আগেই আভাস দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় ৩০ জন নতুন মুখ থাকতে পারেন।

নতুন মন্ত্রীদের শপথের জন্য ফোল্ডার প্রস্তুত করা হয়েছে জানিয়ে আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবার ৪৬ সদস্যের মন্ত্রিসভা হতে পারে। নতুন মন্ত্রিসভায় ৩০ জনের মতো নতুন মুখ থাকতে পারে, সেই হিসেবে বর্তমান মন্ত্রিসভায় ২৫ জনের মত সদস্য বাদ পড়তে যাচ্ছেন।’

সকালেই মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা শপথের জন্য আলাদা আলাদা ফাইল ও শপথ ফোল্ডার তৈরি করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আরেকজন কর্মকর্তা বলেন, ‘রোববার বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রিপরিষদ সচিবকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। ওই সময়ই তার হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা দেওয়া হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩২ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপ-মন্ত্রী গত পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে টেকনোক্র্যাট চার মন্ত্রী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর