সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : সুদূর ইতালিতে গিয়ে রণবীর সিং’র সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর অবশেষে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা। ইতালি থেকে বিয়ে করে ফিরে বেঙ্গালুরু এবং মুম্বাইতে পর পর ৩ বার রিসেপশনও সেরেছেন রণবীর-দীপিকা। রিসেপশনের পর ‘সিম্বা’ ছবির মুক্তির পর আপাতত নতুন বউ’র সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন রণবীর সিং।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বিয়ের পর দীপিকার প্রথম জন্মদিন বিদেশেই কাটাবেন বলে জানিয়েছিলেন রণবীর সিং। সেই অনুযায়ী, দীপিকার জন্মদিনে আপাতত নিউ ইয়র্কে সময় কাটাচ্ছেন তারা। বিয়ের পর এবার তেত্রিশে পড়লেন দীপিকা পাড়ুকোন। আর ৩৩ বছরের জন্মদিনে এবার রণবীরের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে কিন্তু তিনি এখনও মুখ খোলেননি। কিন্তু রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে দীপিকা কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জানেন?

জানা যায়, ২০০৫ সালে অভিনয় শেখার সময় মুম্বাইতে হাজির হন দীপিকা। ওই সময়ই নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। টানা ৩ বছর ধরে নিহারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপিকা। মডেলিং শুরু করার পর ক্রমশ দূরত্ব বাড়তে শুরু করে নিহারের সঙ্গে। এবং শেষে নিহারের জীবন থেকে বেরিয়ে যান দিপ্পি।

নিহার পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিগ বস প্রতিযোগী উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দীপিকার। শোনা যায়, উপেনের সঙ্গে মডেলিং করার সময়ই সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু উপেনই নাকি ওই সময় সম্পর্ক নিয়ে খুব একটা মাথা ঘামাননি। ফলে দ্রুতই দীপিকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়।
ক্রিকেটার যুবরাজ সিং’র সঙ্গেও এক সময় সম্পর্কে জড়ান দীপিকা। বলিউডের সঙ্গে ২২ গজের সম্পর্ক প্রায়ই সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। সেই অনুযায়ী, দীপিকার সঙ্গে যুবরাজের সম্পর্কও সর্বজনবিদিত। কিন্তু যুবরাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দিপ্পির।

মডেলিংয়ের সময়ে বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা। মালিয়ার সংস্থা কিংফিশারের ক্যালেন্ডার গার্ল ছিলেন দীপিকা। ওই সময়ই নাকি সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান দীপিকা পাডুকন। শুধু তাই নয়, আইপিএল’র ম্যাচ চলাকালীন সিদ্ধার্থ মালিয়া এবং দীপিকা পাডুকনের ঘনিষ্ঠ ছবিও ক্যামরায় ধরা পড়ে। এমনকি, সিদ্ধার্থ মালিয়ারা সঙ্গে দীপিকার বিয়ে নিয়েও এক সময় গুঞ্জন শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় দীপিকা পাড়ুকোনের।

রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাডুকনের সম্পর্ক বহুলচর্চিত। রণবীরের সঙ্গে দিপ্পির সম্পর্ক নিয়ে পেজ থ্রি-র পাতা সরগরম হয়ে ওঠে। কিন্তু বেশ কিছুদিন সম্পর্কের পর রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের মাঝে ক্যাটরিনা কাইফ প্রবেশ করেন। এরপরই দীপিকার সঙ্গে রণবীর কাপুরের বিচ্ছেদ হয়ে যায়।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ‘রামলীলা’ ছবির সময় রণবীর সিং সরাসরি প্রেম নিবেদন করেন। যদিও রণবীর সিং’র প্রস্তাবে প্রথমে সম্মতি জানাননি দীপিকা। পরে ক্রমশ রণবীর সিং’র সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। এবং সেই বন্ধুত্বই পড়ে ভালবাসা এবং বিয়ে পর্যন্ত গড়িয়ে যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক