,

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে নবজাতক উদ্ধার

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে শিশুটির যাবতীয় দেখাশোনা করছে সমাজ সেবা অধিদপ্তর।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, ‘৪ জানুয়ারি সন্ধ্যার দিকে এক পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী এখন এই শিশুটির দায়-দায়িত্ব সমাজ সেবা অধিদপ্তর নিয়েছে বলে তিনি জানান’।

 

টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, ‘আমরা উদ্ধারকৃত শিশুটির যাবতীয় দেখাশোনা করছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব। শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি জানান’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর