,

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জানা গেছে, আজ রবিবার দুপুর ১২টায় সংসদ ভবনে এরশাদকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ জানুয়ারি সদ্য সমাপ্ত জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৮৯ জন শপথ নেন। ওইদিন অুসস্থতার কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি এরশাদ।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টির রয়েছে ২০টি আসন। আর মহাজোটের বিরোধী দল জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র ৭টি আসনে বিজয়ী হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর