,

বেঁচে থাকার জন্য জয়ার আর্তনাদ!

news-image

বিনোদন প্রতিবেদক : বেঁচে থাকার জন্য সবার কাছে সাহায্য চাইছেন জয়া আহসান। আবার আত্মহত্যা করার হুমকিও দিচ্ছেন তিনি। কিন্তু কেন? জানতে হলে অপেক্ষা করতে হবে, পুরো ছবির জন্য। জয়ার এই আর্তনাদ শোনা গেলো সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’-এর ট্রেইলরে।

সম্প্রতি ইউটিউবে অর্ণব পাল পরিচালিত এ ছবির ট্রেইলর অবমুক্ত করা হয়েছে। ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে, জয়ার চোখে-মুখে ভয় ও বিষন্নতার ছাপ।

‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবি প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে জয়া আহসান বলেন, ‘ছবিতে আমি স্প্লিট পারসোনালিটি ডিসঅর্ডারের রোগী। ডাক্তারের পরামর্শে বাইরে ঘুরতে যাই। সেখানে এক দুর্ঘটনায় জড়িয়ে পড়ি। এ ঘটনায় আমাকে আদালত পর্যন্তও যেতে হয়। এমনই এক রহস্যময় গল্পে ছবিটি নির্মাণ করা হয়েছে। আশা করি, সবার তা ভালো লাগবে।’

নারীকেন্দ্রিক এ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন বৃষ্টি চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুব্রত সাহা, চিরঞ্জিত চক্রবর্তী, সুব্রত দত্ত, রজতাভ দত্ত, বাদশা মৈত্র, রাজেশ শর্মা, সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ।

https://www.facebook.com/Jaya.Ahsan.07/videos/271267146887578/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর