,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুদানের প্রধানমন্ত্রী ও ডি-৮’র অভিনন্দন

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিজয় অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা ও উন্নয়নশীল-৮’র (ডি-৮) মহাসচিব দাতো কু জাফর কু শারি। গত শুক্রবার পৃথক পৃথকভাবে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি।’

পাঠানো ওই বার্তায় দু’দেশের জনগণের মধ্যকার সুসম্পর্ক উন্নয়ন ও জোরদারে তার দেশের অব্যাহত অঙ্গীকার নিশ্চিত করার কথাও জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী।

অন্যদিকে ডি-৮’র মহাসচিব অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি নিশ্চিত যে, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে।’

শারি বলেন, ‘ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে সামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন।’

ডি-৮’র পাঠানো ওই বার্তায় প্রধানমন্ত্রীর ওপর দূঢ় আস্থা প্রকাশ করে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের সব স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ডি-৮ হলো বাংলাদেশ, মিসর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুর্কি এই আটটি দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত সংস্থা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর