,

এক দশক ধরে কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রে গত প্রায় একদশক ধরে কোমায় আছেন এক নারী। ২৪ ঘন্টা ধরে তাকে নজরদারিরে রাখা হয়। এরমধ্যে ঘটে গেল সবাইকে অবাক করার মত ঘটনা। গত ২৫ ডিসেম্বরের পর ওই নারীর প্রসব ব্যাথা শুরু হয়। এরপর ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতাতেই সন্তানের জন্ম দেন ওই নারী।

এমন ঘটনায় হয় ওই নারীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা হতবাক। তবে এমন ঘটনায় পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার পেছনে যৌন নির্যাতন আছে কিনা।

তবে অনেকে এমন ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের কেউ জড়িত বলে অভিযোগ করছেন।

দেশটির স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি।

স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের।

শেষমেশ ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে দুইটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এবিসি নিউজের উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, এমন ঘটনার প্রকৃত সত্য যাতে উদঘাটন হয় তার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে।

অপর এক বিবৃতিতে ওই স্বাস্থ্যকেন্দ্র জানায়, সমস্থ ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া সমস্ত রোগী যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে।

এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে শিগগিরই এই রহস্যের সমাধান হবে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর