,

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার বাবা নিহত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মইনুদ্দিন বিশ্বাস (৬০)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে আগেও কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশের মধ্যস্থতায় তার মীমাংসাও হয়েছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ফের তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ছয়টার দিকে গোলাম মোস্তাফার লোকজন আলী হায়দারের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন মইনুদ্দিন।

আহত মইনুদ্দিনকে সকাল সোয়া আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই মইনুদ্দিনের মৃত্যু হয়।

মইনুদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাঁদের আত্মীয়। তাঁরা বাবা চেয়ারম্যানের পক্ষের লোক। সংঘর্ষের একপর্যায়ে তাঁর বাবা গ্রামের বটতলা এলাকায় একা হয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার বিষয়ে গোলাম মোস্তাফা ও আলী হায়দারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর