,

ঘাস খাওয়ায় গরুর হাজতবাস!

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বিজিবি ক্যাম্পের ভেতরে ঘাস, ফসলাদি নষ্টের অভিযোগে একটি গরুকে আটক করে থানায় দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

শনিবার বিকালে আটককৃত গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আতিকুর রহমান।

গরুটিকে ফেরত পেতে মালিক মরিয়ম বেগম থানায় দিনভর চেষ্টা করেও কোনো সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘একটি পশুর যদি জ্ঞান শক্তি থাকতো তাহলে কি আর অন্যখানে গিয়ে ঘাস ও ফসল নষ্ট করত। আমি বারবার অনুরোধ করার পরেও বিজিবি আমার কথা শুনেনি। তারা আমার কাছে ক্ষতিপূরণের জন্য মোটা অংকের টাকা চায়। আমি ওত টাকা না দিতে পারায় বিজিবির এক সদস্যের পা পর্যন্ত ধরেছি। কিন্তুু অবশেষে গরুটিকে থানায় দেয় তারা। এখন থানা পুলিশ গরুটিকে ছাড়ছে না। এখন কিভাবে গরু টিকে ফেরৎ পাবো তার কোন প্রকার উপায় খুজে পাচ্ছি না।’

ঠাকুরগাঁও ৫০ বিজিরি’র অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘আমি বিষয়টি অবগত নয়।’ বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিজিবি কর্তৃপক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে গরুটির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ যদি অভিযোগ তুলে নেয় তাহলে গরুটিকে ফেরত দেওয়া হবে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর