,

তিন বোনের এক স্বামী

news-image

ডেস্ক রিপোর্ট : বিশ্বাস করুন আর নাই বা করুন, অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য। আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে হয়তো আপনার একটু খটকা লাগবে বৈকি কিন্তু এ বাস্তব কাহিনী যেন কোনো সিনেমাকেও হার মানাবে। তিন বোনকে একে একে নিজের স্ত্রী বানিয়েছেন সোহরাব নামের এক বিকৃতমনা যুবক।

এ ঘটনাটি ঘটেছে রাজধানীর অদূরে সাভারে। অথাৎ তিন বোনের এক স্বামী। আর এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

জানা যায়, সাভারে তেতুঁলজোড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায় একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাব হোসেন নামে এক যুবক। পেশায় তিনি একজন নরসুন্দর।

খুলনা জেলার কয়রা থানার বাগমারা এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে সোহরাব সরদার প্রথমে লিমা আক্তারকে (২১) ৪ বছর আগে বিয়ে করেন । বিয়ের বছর খানেক পর প্রথম স্ত্রী লিমা আক্তারকে তালাক দিয়ে তারই বড় বোনকে (২২) বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তিন বছর সাংসারিক জীবন অতিবাহিত হওয়ার পর সম্প্রতি আবারও তিনি তার শ্যালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রীর আপন ছোট বোনকে (১৮) গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) বিয়ে করলেন।

খোজঁ নিয়ে জানা যায়, সোহরাবের দ্বিতীয় স্ত্রী সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক। মাস তিনেক আগে ছোট বোনকে পোশাক কারখানায় কাজ নিতে বড় বোনের বাসায় আসেন। আর একই কারখানাতে ছোট বোনকে কাজ পাইয়ে দেন বড় বোন। চাকরি পাওয়ার সুবাধে বোন-দুলাভাইয়ের সঙ্গে একই বাসাতে থাকতেন ছোট বোন।

অল্প কিছুদিন আগে ছোট বোন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বমি হতে থাকে ঘনঘন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ধরা পড়ে প্রেগন্যান্সি। তারপরই দুলা ভাইয়ের সঙ্গে অবৈধ মেলা মেশার কথা শিকার যান ছোট বোন। বড় বোন রাতের বেলায় কাজে থাকলেই শ্যালিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেন দুলাভাই। প্রেগন্যান্সি ধরা পড়ার তিনদিনের মাথায় শ্যালিকাকে বিয়ে করে নেন সোহরাব। এভাবে একে একে আপন তিন বোনের স্বামী হয়ে যান বিকৃতমনা সোহরাব। তিনি যাদের বিয়ে করছেন তাদের গ্রামের বাড়ি বরিশালে।

এ বিষয়ে সোহরাব সরদার বলেন, আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর তার বড় বোন আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হই এবং এক পর্যায়ে বিয়ে করি। কিন্তু তিন বছরের মধ্যে কোনও সন্তান না হওয়ায় তাদের ছোট বোনকে বিয়ে করতে বাধ্য হই। আর এতে তার কোন দোষ দেখেন না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, গত ৩ জানুয়ারি তৃতীয় বিয়ে করার পর আমরা আলাদা সংসার করছি। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১