,

থানা থেকে সাইকেল চুরি!

news-image

অনলাইন ডেস্ক : চুরি বিদ্যা তখনই মহাবিদ্যা, যখন তুমি ধরা পড়বে না। এই কথাটি বোধহয় জানা ছিল আমেরিকার এই চোরের। নাহলে থানায় রাখা সাইকেল কেউ চুরি করতে যায়! সেই অসম সাহসী কাজটিই করতে গিয়েছিল আমেরিকায় এক চোর। কিন্তু ধরা পড়ে যাওয়ায় ফলও মিলেছে হাতে নাতে।

আমেরিকার গ্লাসস্টোন থানার সামনে থেকে সাইকেল চুরি করতে গিয়েছিল এক চোর। কেউ নেই দেখে সাইকেলের তালা ভাঙার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার বোধহয় জানা ছিল না, মাথার উপর রয়েছে সিসিটিভি ক্যামেরা।

তালা ভেঙে সাইকেল নেবেন, সেই সময়ই তার পেছনে এসে দাঁড়িয়ে পড়েন এক পুলিশ অফিসার। পুলিশ দেখে হতভম্ব হয়ে পড়ে ওই চোর। পালানোর চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে পুলিশ। গোটা ঘটনার ভিডিও সম্প্রতি সামনে এসেছে। আর চোরের নির্বুদ্ধিতা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।

গ্লাডস্টোন পুলিশ ডিপার্টমেন্টের অফিসার কার্ল বেল বলেছেন, লোকে সাইকেল চুরি করছে এটা বিরল নয়। কিন্তু যে জায়গায় চুরি করতে এসে ধরা পড়ল ওই চোর, তা বেশ হাস্যকর।’ খবর আনন্দবাজারের

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর