,

কাঁদলেন মির্জা ফখরুল

news-image

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণধর্ষণের ঘটনায় আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শনিবার ভুক্তভোগী ওই নারীকে দেখতে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান মির্জা ফখরুল।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই নারীকে দেখতে গিয়ে ফখরুল বলেন, ‘বোন, আমরা তোমার পাশে আছি। তোমার কোনো ভয় নেই। বোন, এই নিমর্মতার অবশ্যই একদিন বিচার হবে। আল্লাহ বিচার করবেন।’

কথা বলার সময় আবেগাপ্লুত বিএনপির মহাসচিব ওই গৃহবধূর মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় কেঁদে ফেলেন মির্জা ফখরুল। তার সঙ্গে থাকা নেতাদের অনেকের চোখ ভিজে যায়। ওই নারীর স্বামীও বিএনপি মহাসচিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, আবদুল কাদের সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

গত রোববার দিবাগত রাত ১২টার দিকে স্বামীকে মারধর ও চার সন্তানকে বেঁধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ, নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে গণধর্ষণ করা হয়েছে। চর জুবিলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রুহুল আমীনের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে জানান তিনি। ওই গৃহবধূ বলেন, ‘তারা আমাকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য জোর করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনে ধানের শীষে ভোট দিয়েছি।

তবে ধর্ষণের অভিযোগটি নিশ্চিত করলেও এটি নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা নয় বলে দাবি করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) ইলিয়াস শরীফ।

এরই মধ্যে ধর্ষণের ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নির্যাতনের শিকার ওই নারী এখনও সদর হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে রুহুল আমীনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর