,

সৈয়দ আশরাফের মরদেহ সিএমএইচে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। শনিবার রাতে তার মরদেহ হিমঘরে রাখার জন্য সিএমএইচে আনা হয়। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে বেইলি রোডের বাসায় পৌঁছায় তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

সন্ধ্যা ৬টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বিমানটি।

রবিবার দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। তার রাজনৈতিক সহযোদ্ধারা বলছেন, নির্মোহ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ আশরাফ দলের দুর্দিনে ঢাল হয়ে আগলে রেখেছিলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যিনি সবার কাছে, সব রাজনৈতিক দলের কাছে সমাদৃত। কথা ছিলো সুস্থ হয়ে দেশে ফিরে আবারো সংসদ-সদস্য হিসেবে শপথ নিবেন। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টায় ফুসফুসের ক্যান্সারে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছরে মারা যান তিনি।

জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ ছিলেন নির্মোহ, মৃদুভাষী, সুদক্ষ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। রাজনীতির মাঠে কাঁদা ছোড়াছুড়ি হলেও নিজেকে রেখেছিলেন পর্দার অন্তরালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর