,

জনগণের উপর ছেড়ে দিলাম গণধর্ষণের বিচারের ভার : মির্জা ফখরুল

news-image

নোয়াখালী প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় গৃবধূকে গণধর্ষণ করার ঘটনাটি অমানবিক। এর বিচারের ভার জনগণের উপর ছেড়ে দিলাম।

শনিবার দুপুর সোয়া ১টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে গণধর্ষণের শিকার গৃবধূকে দেখতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, নির্বাচনের পর থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। আওয়ামী লীগের এই নিষ্ঠুর আচরণে বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌথুরী এ্যানি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।

এরআগে শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে গুলশান থেকে বিএনপি নেতারা সুবর্ণচরের উদ্দেশে ঢাকা ছাড়েন। পথে কুমিল্লায় যাত্রাবিরতিকালে তারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর