,

সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস দ্রুততম সময়ের মধ্যে অপসারণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় স্থাপিত সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস দ্রুততম সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক অফিসের পাশে রাশেদ খান মেননের (ঢাকা-৮) অস্থায়ী ক্যাম্প অপসারণের মাধ্যমে বিশেষ এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

নির্বাচনের প্রচারের সুবিধার্থে ফুটপাতে অস্থায়ী ক্যাম্প অফিস করার সুযোগ দেওয়ার কথা জানিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, যেহেতু নির্বাচন শেষ, তাই প্রার্থীদের সহযোগিতায় ডিএসসিসি’র সব এলাকা থেকে ক্যাম্প অফিস অপসারণ কার্যক্রম শুরু করছি।

ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। এরইমধ্যে ৯৫ ভাগ এলাকার পোস্টার, ব্যানার অপসারণ হয়েছে। এখনো যদি কোথাও পোস্টার, ব্যানার থাকে তাহলে আমাদের জানালে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর