,

আশরাফুল ইসলাম মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন : কাদের

news-image

নিসজ্ব প্রতিবেদক : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন, এখানে অবধারিত মৃত্যুরই জয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এমন মন্তব্য করেন।

সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনৈতিবিদ সৈয়দ আশরাফের মৃত্যু গভীর শোক ও স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশেষে তিনি হার মেনেছেন। অবধারিত মৃত্যুই এখানে জয় হলো, পরাজিত হলেন আমাদের পার্টির দীর্ঘদিনের একজন কমিটেড লিডার, একজন ডায়নামিক লিডার,একজন সৎ ও পরিচ্ছন্ন পলিটিশিয়ান সৈয়দ আশরাফুল ইসলাম।’

এ সময় সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘আজ এই যৌথসভার শুরুতেই তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

এ সময় যৌথসভায় উপস্থিত সবাই দাঁড়িয়ে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর