,

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ যাত্রী নিহত

news-image

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- টাঙ্গাইল সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭), এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর