,

পিতার কর্মস্থলে কিশোরী ধর্ষিত

news-image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে পিতার কর্মস্থলে এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর পিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন। উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পিতা বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের (৪২) মাছের পুকুরে পাহারাদারের কাজ করতো। পুকুরের পাশেই একটি টিনের ঘরে পিতা-মাতা ও এক ভাইসহ বসবাস করতো ওই কিশোরী। গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম মজুমদার কৌশলে ঘরের উত্তর পাশে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং পিতা পুকুর পাহারায় ব্যস্ত ছিলো। ঘটনার পর কিশোরী কান্নাকাটি করতে থাকে। কিশোরীর ভাই বাইরে থেকে এসে কান্নার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম তাকে মারতে আসে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদার কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে।

এদিকে শুক্রবার ঘটনাটি স্থানীয় উত্তরদা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। কিশোরীর পিতা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে।

এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামি তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর