,

সুবর্ণচরে ‘গণধর্ষণ’: ‘হুকুমদাতা’ আ.লীগ নেতা বহিস্কার

news-image

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামী ও সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের হুকুমের আসামি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তিনি ৫ নম্বর চর জুবলী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

আজ শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কোনো অপরাধীর ঠাই নেই। তাই রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত আজ বাস্তবায়ন করা হয়।

গত ৩০ ডিসেম্বর নির্বাচন পরবর্তী সময়ে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে গণধর্ষণ করা হয় ওই নারীকে। এ ছাড়া ওই নারীর স্বামী-সন্তানকে বেঁধে পিটিয়ে আহত করা হয়। ধানের শীষে ভোট দেওয়ায় তাকে গণর্ধষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো