,

সেই ধর্ষিতার দায়িত্ব নিয়েছেন এমপি একরামুল

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর সকল দায়-দায়িত্ব নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। ওই নারীর যাবতীয় চিকিৎসা ব্যয়, আইনি সহায়তা ও পরিবারের পুনর্বাসনের দেখভাল করবেন তিনি।

আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর সঙ্গে দেখা নবনির্বাচিত সাংসদের পক্ষে এ ঘোষণা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। দলটির মাধ্যমে নির্যাতিত নারীকে আর্থিক সহায়তাও দেন একরামুল।

এ বিষয়ে এমপি একরামুল করিম চৌধুরীর সঙ্গে কথা হলে আমাদের সময়কে তিনি জানান, ঘটনাটি শোনার পর পুলিশ প্রশাসনকে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। তিনি সব খোঁজখবর রাখছেন। নির্যাতনের শিকার পরিবারটির সব দায় দায়িত্ব তিনি নিয়েছেন।

প্রতিনিধিদলে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তার সম্পাদক মোজাম্মেল হক মানিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর