,

সংরক্ষিত আসনে এমপি হিসেবে আলোচনায় নাজমা-প্রাচী

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে আলোচনার রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান অভিনেত্রী রোকেয়া প্রাচী। পাশাপাশি আলোচনায় রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক নাজমা আক্তার।

একাদশ জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে স্থানীয় রাজনৈতিক মহল, ভক্ত, শুভাকাঙ্খীরা রোকেয়া প্রাচী নিয়ে নানা রকম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে এমপি হিসেবে দেখতে চান। স্থানীয়দের দাবি, রোকেয়া প্রাচী ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আসনটি মহাজোটকে ছেড়ে দেয়ায় আওয়ামী লীগের কেউ মনোনয়ন পাননি। তাই তাদের দাবি, সংরক্ষিত নারী আসনে হলেও তাকে নির্বাচিত করা হোক।

রোকেয়া প্রাচীকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখার দাবি জানিয়ে নাট্যচার্য সেলিম আল দীন কেন্দ্রের সভাপতি সাংস্কৃতিক কর্মী রাজীব সারোয়ার জানান, দলীয় মনোনয়ন না পেয়েও তিনি মহাজোট প্রাথী’র জন্য মাঠে ছিলেন। গত ৪/৫ বছর ধরে তৃণমূলে তিনি সরকারের উন্নয়ন তুলে ব্যতিক্রমভাবে তুলে ধরেছেন। তাই তাকে সংরক্ষিত এমপি করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

অপরদিকে ফেনী-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন পার্টি চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক নাজমা আক্তার। আসনটি মহাজোটের শরিক দল জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতারকে প্রার্থী ঘোষণা করায় সরে দাঁড়ান নাজমা আক্তার। তাই জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি, সংরক্ষিত নারী আসনে তাকে নির্বাচিত করা হোক।

ফেনী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, নাজমা আক্তার মহাজোটের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়িয়েছেন সেহেতু সংরক্ষিত নারী আসনে তিনি প্রকৃত হকদার। জাতীয় পার্টি থেকে সংরক্ষিত নারী আসনে যে চারজনকে দেয়া হয়েছে সেখানে তিনি রয়েছেন। তিনিই ফেনীর সংরক্ষিত নারী আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর