,

বড় চমক থাকতে পারে মন্ত্রিসভায় : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে বলে আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের এমপিদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নতুন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ যেমন বড় জয় পেয়েছে, তেমনি নতুন মন্ত্রিসভাতেও কিছু চমক থাকতে পারে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় শেখ হাসিনার ‘ম্যাজিক’ ছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির শপথ না নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমাদের পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ করেছিলাম। তাদেরকে অনুরোধ করেছিলাম যে জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। জনগণ রায় যে দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ, তারা সেই ব্যর্থতার ভেতরেই আটকে থাকতে হবে বারে বারে।’

এবার নির্বাচনে অভাবনীয় ফল পেয়েছে আওয়ামী লীগ। ৩০০ আসনের সংসদে আওয়ামী লীগের আসন বেড়ে ২৫৭টিতে দাঁড়িয়েছে। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর