,

সংযুক্ত আরব আমিরাত সরকার অভিনন্দন জানালেন শেখ হাসিনাকে

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

বুধবার দেশটির রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান শেখ হাসিনাকে অভিনন্দন জানান বলে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সউদ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

পুতিন অভিনন্দন বার্তায় শেখ হাসিনার সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান বলেও উল্লেখ করেন ইহসানুল করিম।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে বিএনপি ও তাদের ঐক্যফ্রন্ট সবমিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর