,

সুবর্ণচরে সেই গৃহবধূকে গণধর্ষণের আলামত মিলেছে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী এলাকায় ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার পর গণধর্ষণের আলামত পাওয়া পাওয়া গেছে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ। বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ।

হাসপাতাল সূত্রে জানা যায়, মেডিকেল অফিসার আকেফা জাহানের নেতৃত্বে একটি মেডিকেল টিম নির্যাতিতা নারীর শারীরিক পরীক্ষা শেষ করে। পরে দুপুরের দিকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনটি তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ’র কাছে জমা দেন। পরে তিনি পুলিশ সুপার নোয়াখালী এর কার্যালয়ে তা পাঠিয়ে দেন।

হাসপাতাল আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গণধর্ষণের শিকার গৃহবধূর মেডিকেল রিপোর্টের সত্যতা মিলেছে। প্রতিবেদনটি জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহর কাছে জমা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রুহুল আমিনসহ আরো দুই জনকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এই মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, রোববার (৩০ ডিসেম্বর) সংসদ নির্বাচনের দিন রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে গণধর্ষণ ও পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী নয় জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর