,

ডিসেম্বরে প্রবাসীরা ১২৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন

news-image

প্রবাস ডেস্ক : প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। প্রবাসে বসবাসরত এসব বেশিরভাগ বাংলাদেশিদের বড় একটি অংশ রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশে। যাদের বেশিরভাগই শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন সংশ্লিষ্ট দেশগুলোতে। যাদের পাঠানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সেই প্রবাসীরাই নানা দিক থেকে বঞ্চিত এবং অবহেলিত থাকার অভিযোগ উঠলেও, অথচ তাদেরই হাতে মজবুত হচ্ছে দেশের অর্থনীতির ভিত। যার আবারও প্রমাণ মিলল বছর শেষে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে।

বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স একের পর এক বেড়েই চলেছে। সদ্যসমাপ্ত ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে এক হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বা প্রায় ১৫ শতাংশ বেশি। এর আগে ২০১৭ সালে এসেছিল এক হাজার ৩৫৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, বিদায় বছরের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১২৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের মাস নভেম্বরে ১১৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। যেখানে গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১১৬ কোটি ডলার। অর্থাৎ শুধু বছর হিসাবেই নয়, একক মাসের হিসাবেও রেমিট্যান্স বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, মোবাইলে হন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়িসহ নানা উদ্যোগের কারণে ইতিবাচক ধারায় ফিরেছে রেমিট্যান্সপ্রবাহ। এছাড়া ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা।

২০১৭ সালে এক হাজার ৩৫৩ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের বছর ২০১৬ সালে ছিল এক হাজার ৩৬১ কোটি ডলার। ২০১৫ সালে এসেছে এক হাজার ৫৩১ কোটি ডলার। ২০১৪ সালে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৪৯২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৭৪৯ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৯৩ কোটি ৫৭ লাখ ডলার।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা, যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর