,

সাংবাদিক হেদায়েতের জামিন

news-image

খুলনা প্রতিনিধি : রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ১১ দিনের জামিন পেয়েছেন খুলনার সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় তিনি খুলনা কারাগার থেকে মুক্তি পান। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার গ্রেপ্তার হেদায়েত হোসেনের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। আইনজীবী সূত্রে জানা গেছে, আজ সকালে তাঁর রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরপর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দুই দফায় আদালত ঘুরে তাঁর এই জামিন মঞ্জুর হয়। খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী হেদায়েতকে ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই জামিন দিয়েছেন।

হেদায়েতের আইনজীবী মাসুম বিল্লাহ বলেন, সকালে রিমান্ড শুরু হলে হেদায়েত অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে বটিয়াঘাটা উপজেলা-স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর তাঁকে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ (যে আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছিলেন) পাঠানো হয়। তখন ওই আদালতের বিচারক নয়ন বিশ্বাস তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাঁর অবস্থা বিবেচনায় নিয়ে বিকেলের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের কাছে জামিনের আবেদন করা হয়। ওই আদালতের বিচারক মশিউর রহমান তাঁর ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন।

হেদায়েত হোসেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনিসহ দৈনিক মানবজমিনের খুলনার নিজস্ব প্রতিবেদক রাশিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লিখিত ফলাফলের বিষয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদ করেছিলেন। এই অভিযোগে বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুজনের নামে মামলা করেন। রাশিদুল ইসলাম পলাতক। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর