,

ফিলিপাইনে ‘উসমানের’ আঘাতে নিহত ৮৬

news-image

ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘উসমানের’ আঘাতে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। বুধবার ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ফিলিপাইনের ক্যালাবার্জন, মিমারোপা, বাইকল এবং পূর্ব ভিসায়াস এলাকায় আঘাত হানা এই ঝড়ে প্রায় তিন লাখ ৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদের মধ্যে পূর্ব ভিসায়াসের ২২ হাজার মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এ ছাড়া দেশটির কেন্দ্রীয় দ্বীপপুঞ্জে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলগুলোই যেখানে ইতিমধ্যে ঝড় ও বন্যা কবলিত হয়েছে।

এ কারণে ওই অঞ্চলগুলোতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া ওই অঞ্চলগুলোর সব বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি এ ঝড়ে প্রায় ৭০ লাখ টাকার কৃষিজ দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর