,

ভালোবাসা দিবসে দাগ

news-image

বিনোদন প্রতিবেদক : অনেক দিন থেকেই মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই ছবির জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দাগ’ সিনেমাটি। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বাপ্পী-মিম ছাড়াও অভিনয় করেছেন আঁচল। এবার ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এমনটাই জানালেন ছবিটির পরিচালক তারেক শিকদার।

ইতোমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এই ছবির মাধ্যমে চতুর্থবারের মতো জুটি হয়ে পর্দায় ফিরছেন বাপ্পী-মিম। এই সিনেমায় একজন চিত্রশিল্পীর চরিত্রে দেখা যাবে মিমকে। এই চিত্র শিল্পীর টানে লন্ডন থেকে ছুটি আসেন বাপ্পী ছুটে আসেন।

ছবিটি সম্পর্কে বাপ্পী বলেন, ‘একটি নির্ভেজাল ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

বিদ্যা সিনহা মিম বলেন, ‘অনেক দিন বিরতির পর বাপ্পীর সঙ্গে নতুন ছবি নিয়ে পর্দায় আসছি। আমাদের আগের সিনেমাগুলোর মতোই এই সিনেমাটিও দর্শকরা পছন্দ করবেন।’

বাপ্পি-মিম জুটির রসায়ন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর