,

বিকেলে শপথ নেবেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এককভাবে শপথ নেবেন। আজ বিকেল ৩টায় তার শপথ নেয়ার কথা রয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী (এপিএস) মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্যার (এরশাদ) বাসা থেকে দুপুরের পর বের হবেন। বিকেল ৩টায় এককভাবে শপথ নেবেন।’

তবে ঠিক কী কারণে তিনি অন্যদের সঙ্গে শপথ নিচ্ছেন না, সে বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে কোনো সদুত্তোর পাওয়া যায়নি। জাতীয় পার্টির অন্যান্য সংসদ সদস্যরা দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টার দিকে শপথ নেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানের শুরুতে স্পিকার প্রথমে নিজেই নিজের শপথ নেন। তারপর বাকিদের শপথ বাক্য পাঠ করান তিনি। সংসদ ভবনের নিচতলা শপথ কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই এমপিরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেন। এমপিরাও হাত নেড়ে সকলের অভিবাদনের জবাব দেন। সব মিলে সংসদ ভবন এলাকায় একটা উৎসবমুখর পরিবেশের তৈরি হয়।

নিয়ম অনুযায়ী এবার পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকে দলনেতা নির্বাচিত হবেন। তারপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বলবেন যে আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে। তখন রাষ্ট্রপতিকে তিনি অনুরোধ করবেন তাকে প্রধানমন্ত্রী করার জন্যে। তারপরেই গঠিত হবে নতুন সরকার।

সদ্য সমাপ্ত নির্বাচনে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই বিজয়ের ফলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো আওয়ামী লীগ।

তবে বিরোধী বিএনপি আসন পেয়েছে পাঁচটি। নির্বাচনে ‘কারসাজি’ হয়েছে অভিযোগ করে প্রত্যাখ্যান করেছে বিএনপি ও ঐক্যজোট। তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। পুনরায় নির্বাচনের দাবিও তিনি নাকচ করে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর