,

নিজেই নিজের শপথবাক্য পাঠ করলেন স্পিকার

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় নিজেই নিজের শপথবাক্য পাঠ করলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি শপথগ্রহণ করেন।এর আগে সকাল ১১টায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

সংবিধান অনুযায়ী, স্পিকার নিজেই নিজের শপথ পড়েন। পরে স্পিকার হিসেবে তিনি নির্বাচিত অন্য সদস্যদের শপথ পড়ান। শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন।

এর আগে গত মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। আজ নির্বাচিতরা শপথ না নিলে ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হবে। এর ফলে ওই আসনে ফের উপনির্বাচন হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর