,

রাশিয়ায় ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬

news-image

রাশিয়ায় একটি ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। গ্যাস বিস্ফোরণ থেকে ভবনটিতে ধস নামে বলে ধারণা করা হচ্ছে। এখনো এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।নিহতদের মৃতদেহ ভবনটির ধসে পড়া অংশের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

গত সোমবার ভোররাতে মস্কো থেকে এক হাজার ৭০০ কিলোমিটার পূর্বে দক্ষিণ উরাল অঞ্চলের শিল্প শহর মাগনিতাগোর্সকে ১০তলা একটি ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে ৪৮টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়।ভবনটি ধসে যাওয়ার ৩৫ ঘণ্টা পর মঙ্গলবার ধ্বংসস্তুপের ভিতর থেকে ১১ মাসের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমাঙ্কের নিচে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শিশুটির বেঁচে থাকাকে ‘বিস্ময়কর’বলে বর্ণনা করেছেন উদ্ধারকর্মীরা।

ভবনটির ভেতর থেকে এ পর্যন্ত ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়।ভবনটিতে তল্লাশি ও উদ্ধার অভিযানে ৯০০ কর্মী কাজ করছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর