,

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ইরানি প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।

বুধবার এক চিঠিতে তিনি অভিনন্দন জানান। ঢাকায় ইরানি দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

চিঠিতে রোহানি বলেন, “বাংলাদেশে সর্বশেষ সংসদীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠান ও আপনার অসাধারণ নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ে আপনাকে (শেখ হাসিনা) আন্তরিক অভিনন্দন।”
“নিঃসন্দেহে এই সফলতা, যা বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জন হয়েছে, তা আপনার ব্যবস্থাপনা ও নেতৃত্বের প্রতি মানুষের আস্থার ইঙ্গিত বহন করে,” যোগ করেন রোহানি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর