মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ গ্রহণের অপেক্ষা নতুন সাংসদরা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা আজ বৃহস্পতিবার শপথ নেবেন। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হবে। স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমই শুরু হবে একাদশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রম।

তবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত বিএনপি ও গণফোরামের সাত সাংসদ আজ শপথ নেবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এরই মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সংসদের শপথ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পড়াবেন।

এদিকে বিজয়ী সংসদ সদস্যদের বরণ করতে নতুন সাজে সেজেছে সংসদ ভবন। নতুন সংসদ সদস্যদের পরিচয়পত্র প্রস্তুত করা রয়েছে। সংসদ সচিবালয় ইতিমধ্যেই সংসদ সদস্যদের পরিচত্রপত্র প্রদান ও রেজিস্ট্রেশনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কয়েক মাসের টানা উত্তেজনার পর গত ৩০ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

এই নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ৫টি ও গণফোরাম ২ টি। নির্বাচনে এককভাবে ২২টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সূত্রমতে, একাদশ সংসদে জাতীয় পার্টিই বিরোধী দল হতে যাচ্ছে। তবে বর্তমান মন্ত্রিসভার মতো সরকারেও তারা থাকছে। যদিও জাতীয় পার্টি এ বিষয়ে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক