,

বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বাঁচলেন তিনি মাসুম হাওলাদার

news-image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সাথে আধা ঘন্টা লড়াই করে গুরুতর আহতাবস্থায় বেঁচে ফিরলেন জেলে মাসুম হাওলাদার (৩০)। বুধবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘের সাথে লড়াই করে গুরুতর আহতাবস্থায় বাড়ি ফেরার পর বিকেল তাকে শরণখোলা উপজেলা ভর্তি করা হয়েছে। আহত জেলে শরণভোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. জলিল হাওলাদারের ছেলে।

বাঘের সাথে লড়াই কেরে বেঁচে ফেরা জেলে মাসুমের দুই সহযোগী মামুন হাওলাদার ও তার ভাই জাহিদুল হাওলাদার জানান, ধানসাগর স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে বরশি দিয়ে মাছ ধরতে ছোট নৌকায় করে তাম্বলবুনিয়া এলাকায় যায় তারা। বুধবার বিকলে ৩টার দিকে বরসীর আধারী সংগ্রহের জন্য জাহিদুল খালে জাল ফেলে মাছ ধরছিলেন।আর খালের চরে দাঁড়িয়ে ছিলেন মাসুম।

এ সময় সুন্দরবনের ভেতর থেকে বাঘ হঠাৎ মাসুমের ডান পায়ে আক্রমন করলে অন্য পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেয়। আবার বাঘ তার বাহাত ধরে কেয়া বনের মধ্যে টেনে নিয়ে যেতে থাকলে বাঘের সাথে বাঁচা-মরার লড়াই শুরু হয় মাসুমের। আধা ঘন্টা ধরে লড়াই চলার পর এক পর্যায় তার ভাই জাহিদুলের চিৎকারে কাছাকাছি মাছ ধরতে থাকা জেলেরা ছুুঁটে এলে বাঘ মাসুমকে ছেড়ে বনে পালিয়ে যায়। এতে মাসুমের শরীরের বিভিন্ন স্থানে বাঘের নখ ও দাঁতের আঘাতে গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী জেলে হাবিবুর রহমান খলিফা জানান, তারা কাছাকাছি মাছ ধরছিলেন। এসময় ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে আসতেই বাঘ মাসুমকে ছেড়ে দিয়ে সুন্দরবনে চলে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

শরণখোলা হাসপাতলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন নাথ জানান, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে বাঘের আঘাতের ক্ষত হয়েছে। তবে, তার অবস্থা আশঙ্কামুক্ত। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর