,

এমি জ্যাকসন বছর শুরুর প্রথম দিনই বাগদান সারলেন

news-image

২০১৮ সালের শুরুর দিকেই বলিউডে বিয়ের মৌসুম শুরু হয়েছিল। এক এক করে বিয়ের পিড়িতে বসেছেন ভারতীয় সিনেমার তাবড় অভিনেত্রীরা। সোনম কাপুর থেকে শুরু হয়ে শেষ হয় প্রিয়াঙ্গা চোপড়ার বিয়ে দিয়ে। শুরু হলো ২০১৯। বছরের শুরুতেই বিয়ের প্রাক বন্ধনে আবদ্ধ হলেন আরেক বলিউড সুন্দরী এমি জ্যাকসন। বলা যায় বছরের শুরুটাই হতে যাচ্ছে বিয়ে ও বাগদান দিয়ে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে প্রথম দিনই দীর্ঘদিনের বন্ধু জর্জ পানায়ীওট্টুর সঙ্গে বাগদান পর্ব সেরেছেন এমি। চুপিচুপি আংটি বদল করলেও খবরটি চেপে রাখতে পারেননি রজনীকান্ত ও অক্ষয় কুমারের এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার পর থেকেই ‘২.০’সিনেমার এই অভিনেত্রীর সুখবরটি ছড়িয়ে পড়ে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জর্জ পানায়ীওট্টুর সঙ্গে একটি ছবি পোস্ট করে এমি লেখেন, ‘এবার নতুন জীবন শুরু করেছি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী এবং খুশি মানুষ আমি।’

এ ছাড়া বড় দিনের উৎসবে জর্জের সঙ্গে চুম্বনরত অবস্থায়ও একটি ছবি প্রকাশ করেছিলেন এক হাসিনা থি ছবির এই অভিনেত্রী।

অনেক দিন ধরেই জর্জের সঙ্গে ‘ডেট’করছিলেন এমি।  সংবাদমাধ্যমের নজর থেকে সব সময়ই ভালবাসাকে লুকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি তিনি। বছর শুরুর প্রথম দিনই বাগদান পর্ব সেরে ফেলার পর প্রেমিকের কথা সবার সামনে তুলে ধরেন এমি জ্যাকসন। তবে এই মুহূর্তে ভারতে নয়,জাম্বিয়াতে জর্জের সঙ্গে নিরিবিলিতে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর