,

চিত্রনায়িকা পপি বিয়ে করছেন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাইয়া চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা পপি। তার সমবয়সী সব নায়িকারই বিয়ে হয়ে গেছে। তবে এখনও বিয়ের বন্ধনে আবদ্ধ হননি পপি। কিন্তু কেন? এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই তাকে পড়তে হয়। তাই এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক আমাদের সময় অনলাইনকে চিত্রনায়িকা পপি বলেন, ‘এ বছর শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজাতে চাই।’

বর কে? জানতে চাইলে পপি আরও বলেন, ‘পাত্র এখনও ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শীঘ্রই বরের নাম জানা যাবে।’ সঙ্গে যোগ করে পপি আরও জানান, গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই তিনি বিয়ে করবেন।

এদিকে, অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পপি বলেন, ‘হাতে বেশ কিছু ছবির কাজ আছে, যা কিছুদিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও নতুন কিছু ছবিতে অভিনয়ের কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর