,

মাগুরায় সদর উপজেলায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় রশিদ লস্কার (৫০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ লস্কর মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদুর্বা গ্রামের বাসিন্দা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রশিদ লস্কর ও তার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে মাগুরা শহর থেকে ইজিবাইকে করে সদরের কাশিনাথপুর গ্রামে যান। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাত থেকে আট জন জন দুর্বৃত্ত রশিদকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদ লস্করকে মৃত ঘোষণা করেন।

জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন জানান, শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদুর্বা গ্রামে দুই দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। যা নিয়ে দুই গ্রুপের মধ্যে একের পর এক সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আসছে। এ সংঘর্ষে ইতিপূর্বে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। যে কারণে রশিদ লস্কর সাত থেকে আট বছর আগে নিজ গ্রাম ছেড়ে মাগুরা সদরের কাশিনাথপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ হত্যাকাণ্ডের সাথে গজদুর্বা গ্রামের সামাজিক বিরোধের কোনো যোগসূত্র আছে কি না পুলিশ তা তদন্ত করছে।’ আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর