,

আলিঙ্গনে হাস্যোজ্জ্বল দুই প্রতিদ্বন্দ্বী

news-image

ছবিতে যাদের দেখছেন তাদের মধ্যে একজনতে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হবে। আরেকজন যিনি আছেন তাকে হয়ত সবাই চিনতে নাও পারেন। কিন্তু ছবির দুজন দুজনকে চেনেন বহুকাল ধরে।

একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকজন প্রফেসর নাজমা শামস। প্রধানমন্ত্রীর ব্যাপারে জানেন না এমনটা মনে করার কোনো ইয়ত্বা নেই। কিন্তু নাজমা শামসের ব্যাপারে হয়তো অনেকেই জানেন না।

প্রফেসর নাজমা শামস বর্তমানে বাংলাদেশ স্কাউট গার্লস ইন স্কাউটিং ফোরাম জাতীয় কমিটির সভাপতি। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী। স্বয়ং প্রধানমন্ত্রীই জানিয়েছেন এ কথা।

তারা যখন ইডেন কলেজে পড়তেন তখন শেখ হাসিনা ছিলেন ছাত্রসংসদের ভাইস প্রেসিডেন্ট। আর প্রফেসর নাজমা শামস ছিলেন জেনারেল সেক্রেটারি। কিন্তু দুজন ছিলেন দুই দলের। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ছাত্রলীগ থেকে আর নাজমা শামস ছাত্র ইউনিয়ন থেকে।

প্রধানমন্ত্রী আরও জানান,তাদের রাজনৈতিক মত পার্থক্য হয়ত ছিল। কিন্তু সম্পর্কটা ছিল খুবই আন্তরিকতায় ভরপুর।

সেই সম্পর্কটা যে এখনও আছে তার প্রমাণ পাওয়া যায় ছবিটার দিকে তাকালে। আজ বুধবার গণভবনে নাজমা শামস এসেছিলেন ছাত্রজীবনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিনন্দন জানাতে। পরস্পরের দেখা হতেই একজন আরেকজনকে হাস্যোজ্জ্বল আলিঙ্গনে জড়িয়ে ধরেন। মুহুর্তেই চিত্র সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশগুলো জ্বলে ওঠে এই মধুর সম্পর্কের প্রমাণ রাখতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর