,

গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন জমা দিলেন আরও ৪ জন

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল বুধবার।এদিন চারজন প্রার্থী নতুন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গাইবান্ধা রিটার্নিং অফিসার এবং পলাশবাড়ি ও সাদুল্যাপুরের সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।তারা হলেন- বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী সৈয়দ মইনুল হাসান সাদিক, আওয়ামী লীগ নেতা শাহ মো. ইয়াকুব-উল আজাদ, স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হক ও জাতীয় পার্টির মঞ্জুরুল হক সাচ্চা। এ নিয়ে এ আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১১ জন।

এ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত ১৯ ডিসেম্বর মারা গেলে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের ঘোষণা করেন। পরবর্তীতে এ আসনে নির্বাচন অনুষ্ঠানের সিডিউল ঘোষণা করা হয়। সে অনুযায়ী বুধবার ছিল নতুন করে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগে নির্ধারিত সময়ে যাদের মনোনয়নপত্র বৈধ করা হয় তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী মো. ইউনুস আলী সরকার, জাসদ মনোনীত এসএম খাদেমুল ইসলাম খুদি, জাতীয় পার্টি মনোনীত দিলারা খন্দকার, এনপিপির মো. মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।আগামীকাল বৃহস্পতিবার ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর