,

সুলতান মনসুর বৃহস্পতিবার শপথ নিচ্ছেন না

news-image

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবার কথা থাকলেও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শপথ নিচ্ছেন না।

আজ বুধবার রাতে তিনি কালের কণ্ঠকে বলেন, শপথ নিবো কি না আমি কিছুই জানি না। এ বিষয়ে আমি মন্তব্য করতে রাজী নই।

সুলতান মনসুরের নির্বাচনী প্রধান উপদেষ্টা সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খাঁন কালের কণ্ঠকে বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট যেহেতু এই নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু শপথ নেয়ার প্রশ্নই আসে না। কাল সরকারি দলের শপথ, দলের সিদ্ধান্ত মোতাবেক শপথ নেবেন তিনি।

সুলতান মনসুরের নির্বাচনী আহ্বায়ক বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা কালের কণ্ঠকে বলেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থী। ঐক্যফ্রন্ট শপথের সিদ্ধান্ত নিলে তিনি শপথ নেবেন।

পেন্ডুলামের কাটার মতো দুলছে কুলাউড়াবাসীর ভাগ্য। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মনসুরের শপথ নেওয়ার কোনো সুযোগ না থাকায় এবং দলীয়ভাবে তিনি শপথ না নিলে ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন হবে। সুলতান মনসুরের শপথ নেওয়া না নেওয়া নিয়ে তীর্থের কাকের মতো বসে আছেন বিকল্পধারা থেকে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি এম এম শাহীনসহ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ থেকে মনোনয়ন ক্রয়কারী ১১ জন নেতা। উপনির্বাচনে ভাগ্য খুলে যেতে পারে তাদের যে কারো।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ২৫৭২ ভোটের ব্যবধানে আলোচিত প্রার্থী বিকল্পধারার এম এম শাহীন নৌকা প্রতীককে পরাজিত করে চমক দেখিয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুলতান মনসুর ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৪২ ভোট, আর নৌকা প্রতীক নিয়ে এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর