,

জনরায়কে মেনে নেওয়া উচিত বিএনপির : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতবার বিএনপি নির্বাচন বয়কট করেছিল। এবার তারা অংশ নিয়ে যারা ইলেকটেড হয়েছেন তারা শপথ নেবেন না, তাহলে এটা কী জনরায়কে অসম্মান করা হয় না। আমি মনে করি তাদের জনরায়কে মেনে নেওয়া উচিত।

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তাদের উচিৎ সংসদে এসে জনগণের কথা বলা। তাদের উচিৎ জনগণের রায়কে শ্রদ্ধা জানানো। ওই সাতজন সংখ্যায় কম হলেও তাদের কণ্ঠস্বর তো অনেক বড়।

ওবায়দুল কাদের বলেন, সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এ ছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরো সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কি না তা তো জানা নেই। যা হবে ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে।

এবার মন্ত্রিসভার আকার বিষয়ে তিনি বলেন, সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। বাড়তেও পারে। প্রথমে একবারে বাড়বে সেটাও তো বলা যাচ্ছে না। কেবিনেটে তো প্রথম কিছু হওয়ার পর, পরে সম্প্রসারিত হয়। এখন প্রথম কীভাবে করবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি সেটা করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর