,

নির্বাচনী প্রচার সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার-ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আজ বুধবার সকালে নগরীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, ‘সম্প্রতি উৎসব মুখর পরিবেশে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই।এজন্য আমি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করার নির্দেশ দিয়েছি। এই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কাজ করবে।’

সাঈদ খোকন বলেন, ‘নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের সকল প্রার্থী ও রাজনৈতিক দলকে এ কাজে সহায়তা করার আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর