,

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় ও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গতকাল ইংরেজি নতুন বছরের প্রথম দিনে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধামন্ত্রীর সঙ্গে বিশেষ সেই মুহূর্তের ছবি নিজের ফেসবুকেও শেয়ার করেন অপু বিশ্বাস।

সেখানে তিনি লিখেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। চতুর্থবারের মতো জাতির অগ্রযাত্রার হাল ধরছেন আপনি। আপনার নেতৃত্বে সংস্কার ও উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।’

জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গতকাল বিকেল গণভবনে যান পূর্ণিমা, অপু বিশ্বাস, ইমন, তারিন, তাহসান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শহিদুল আলম সাচ্চু, রোকেয়া প্রাচী, বাঁধনসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর