,

সাংবাদিক হেদায়েৎ মোল্যা ৩ দিনের রিমান্ডে

news-image

খুলনা প্রতিনিধি : ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি, সাংবাদিক মো. হেদায়েৎ হোসেন মোল্যার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার খুলনার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ এর আদালতের বিচারক নয়ন বিশ্বাস শুনানি শেষে এই রায় দেন।

এর আগে গ্রেপ্তার হেদায়েৎ হোসেনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন তারিক মাহমুদ তারা এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন বটিয়াঘাটা থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন সোহেল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলসংক্রান্ত প্রকাশিত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো.হেদায়েৎ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।

খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী এই মামলাটি করেন। পরে এই মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিক হেদায়েৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর