,

শেখ হাসিনা জিতেছেন গায়েবি ভোটে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা গায়েবি ভোটে জিতেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘মানুষের ভোটে জেতেনি শেখ হাসিনা, জিতেছে গায়েবি ভোটে।’

আজ বুধবার দুপুর ১২টার দিকে নয়া পল্টনের বিএনপির দলীয় রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এক কথা বলেন।

রিজভী বলেন, ‘কালো টাকার প্রাচুর্যে বেড়ে ওঠা এই আওয়ামী লীগ নির্যাতনকারীরা জালিয়াতির ভোটের মহাযজ্ঞের পর এখন কাণ্ডজ্ঞানহীন, নিষ্ঠুর, বেপরোয়া। এরা ভোট ডাকাতির মহা সাফল্যে সহজাত বিচার-বুদ্ধি হারিয়ে ফেলেছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের নির্বাচনের চাইতেও কুৎসিত নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ নির্বাচনের আগের দিন রাতেই ভোট ডাকাতি করেছে। শেখা হাসিনা কখনও ভোটের মাধ্যমে সরকারে আসেনি। এবারও তাই হয়েছে।’

সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা এখনও চলছে বলে অভিযোগ করেন রিজভী। অবিলম্বে এসব হামলা বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নৌকায় ভোট না দেওয়ায় ক্ষমতাসীন কর্মীদের হাতে নোয়াখালীর গৃহবধূর গণধর্ষণের ঘটনা পাকিস্তানি বাহিনীর অত্যাচারের চাইতেও ভয়াবহ বলে মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর