,

ক্যাটরিনা কাইফ নন, শ্রদ্ধা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : নাচ নিয়ে সিনেমা এবিসিডি ৩-এ থাকছেন না ক্যাটরিনা কাইফ। সালমান খান অভিনীত ভারত ছবির শুটিংয়ের জন্য কাজ করতে পারছেন না এই ছবিতে। সেখানে দেখা যেতে পারে ফের শ্রদ্ধা কাপুরকেই। এর মধ্য দিয়ে আবার একসঙ্গে দেখা যেতে পারে এবিসিডি ২–এর জুটিকে। কারণ বরুণ ধাওয়ান কাজ করছেন, এটি নিশ্চিত।

কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি সুজা পরিচালিত ‘এবিসিডি: এনিবডি ক্যান ড্যান্স’ খুবই জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে ছবিটির দুই কিস্তি নির্মিত হয়েছে। দুটোই দর্শকেরা বেশ পছন্দ করেছেন। ছবির একটি অন্যতম চরিত্রে থাকেন আরেক জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক প্রভু দেবা। প্রথমে শোনা গিয়েছিল, একটি নতুন জুটি নিয়ে তৈরি করা হবে এই সিনেমা। সেখানে ভাবা হয়েছিল ক্যাটরিনা কাইফ ও টাইগার শ্রফকে। এবার খবর এল টাইগার ও ক্যাট কেউই থাকছেন না। ছবিতে দেখা যেতে পারে সেই পুরোনো জুটি বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরকেই। কারণ পরিচালক রেমো আগেই ঘোষণা দিয়েছিলেন, টাইগার থাকছেন না ছবিতে। এবার জানা গেল, এই ছবিতে ক্যাটরিনাও থাকছেন না। সালমান খান অভিনীত ভারত ছবির কাজ চলছে জোর কদমে। সেখানে কাজ করছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমার বাইরে কাজ করার একদমই ফুরসত নেই তাঁর। এমনিতেই থাগস অব হিন্দোস্থান ও জিরো ছবি দুটি দিয়ে বেশ খারাপ অবস্থায় আছেন ক্যাট। ছবি দুটি বক্স অফিসে ভালো করেনি। তাই ভারত ছবিতে একনিষ্ঠভাবেই কাজ করছেন তিনি।

এদিকে পরিচালক রেমো ডি সুজার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ক্যাটরিনার অপারগতার জন্য সেখানে ভাবা হচ্ছে শ্রদ্ধা কাপুরকেই। তবে এটি এখনো নিশ্চিত নয়। এই তালিকায় আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও কৃতি শ্যাননও। তবে শ্রদ্ধা যে তালিকায় এক নম্বরে, এটি নিশ্চিত করেছে ছবির ঘনিষ্ঠ সূত্রটি।

২২ জানুয়ারি অমৃতসরে ছবির প্রথম দিকের শুটিং শুরু হবে। এরপর লন্ডনে হবে ফেব্রুয়ারি মাসের শুটিং। আর জুলাই মাসের দিকে শুটিং থাকছে মুম্বাইতে। ছবির পরিচালক জানিয়েছেন, নভেম্বরের দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। ডিএনএ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর